যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেমদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার তাঁর সরকারি বাসভবন গণভবনে এতিম, শারীরিকভাবে অক্ষম শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আলেমদের সম্মানে ইফতারের আয়োজন করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী ইফতারের আগে বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সম্পর্কে খোঁজখবর নেন। পরে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা এম সালাউদ্দিন আহমেদ মোনাজাত পরিচালনা করেন।
ইফতারে অন্যান্যের মধ্যে মাওলানা মীর মোহাম্মদ আল্লামা হাবিবুর রহমান যুক্তিবাদী, মাওলানা সেলিম হোসাইন আজাদী, মাওলানা আবদুল আলিম আজাদী, মুফতি ওবাইদুল হক, শেখ খন্দকার গোলাম মাওলা নকসবন্দী, হাফেজ মাওলানা আবদুল বারী, পীরজাদা আখতার হোসাইন যুক্তিবাদী, হাফেজ মুফতি আবদুস সাত্তার, মাওলানা মুহাম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী প্রমুখ শরিক হন।