যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসনকেন্দ্রে মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ও উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন উপহার পেঁৗছে দেন। ছবি: ফোকাস বাংলা

বিজয় দিবসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসনকেন্দ্রের মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য ফুল, মিষ্টি ও ফল পাঠান। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ও উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন এই উপহার পৌঁছে দেন। 
আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, আবেগাপ্লুত মুক্তিযোদ্ধারা প্রতিটি উত্সব-পার্বণে তাঁদের খোজখবর নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ ছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য রাজধানীর মোহাম্মদপুরে ৮৪টি আবাসিক ফ্ল্যাটবিশিষ্ট বিশাল বাণিজ্যিক ভবন নির্মাণ করে দেওয়ায় তাঁরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।