যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফুল ও মিষ্টি প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য শুভেচ্ছাস্বরূপ মিষ্টি, ফল ও ফুল পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব-২ সাইফুজ্জামান শিখর রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে গিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এসব সামগ্রী দিয়ে আসেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ব্যক্তিগত ফটোগ্রাফারের মায়ের মৃত্যুতে শোক: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার হাবিবুর রহমান হাবিবের মা জাহেরা খাতুন (৯০) গতকাল বিকেলে নোয়াখালীর গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।