যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফুল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ ১৪২৩-এর প্রথম দিন পয়লা বৈশাখ উপলক্ষে সারা দেশের মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাদের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ জাহাঙ্গীর আলম, এপিএস-২ সাইফুজ্জামান শিখর ও প্রটোকল অফিসার খুরশীদ-উল-আলম আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এসব উপহার হস্তান্তর করেন। খবর বাসসের।

মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পয়লা বৈশাখসহ সব উৎসবে তাদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা তাদের পুনর্বাসনের জন্য মোহাম্মদপুরে একটি বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এই ভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রায় ৮০টি পরিবার বসবাস করছে।