যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাকুঞ্জে ইফতার অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন।ইফতার অনুষ্ঠানে তিন শতাধিক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অংশ নেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী ও সেনাপ্রধান যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে ইফতারে শরিক হন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর।