যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাপ্রধানের ইফতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন। খবর বাসসের।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামসহ অনেক বীর মুক্তিযোদ্ধা ইফতারে অংশ নেন। প্রতিমন্ত্রী এবং সেনাপ্রধান আমন্ত্রিত ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।ইফতারের আগে দেশের অব্যাহত কল্যাণ ও অগ্রগতির পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ ইনামুল বারী, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাইন্সিলের নেতারাসহ বেসামরিক বিশিষ্ট ব্যক্তিরা ইফতারে যোগ দেন।