যুব ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা-কাজের সংগ্রামে দলীয়করণ, সন্ত্রাসবাদ রুখো আহ্বানে নীলফামারীর সৈয়দপুরে পালিত হয়েছে বাংলাদেশ যুব ইউনিয়নের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রোববার রাত আটটায় যুব ইউনিয়ন সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে ছাত্র ইউনিয়নের স্থানীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সৈয়দপুর যুব ইউনিয়নের আহ্বায়ক নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিপিবি সৈয়দপুর শাখার সভাপতি কমরেড নুরুজ্জামান জোয়ারদার, যুবনেতা মাহাবুব, এম আর রকি, জাকির হোসেন; ছাত্র ইউনিয়ন সৈয়দপুর শাখার আহ্বায়ক সেলিম আজাদ, রকিবুল প্রমুখ।