যুব ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোনাতলা নতুন বন্দরের এক গৃহবধূ গত বুধবার বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ এই মামলা করেন। আদালত এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সোনাতলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।মামলায় উল্লেখ করা হয়েছে, তাঁর স্বামী একটি অস্ত্র মামলায় কারাগারে আছেন। গত ৩০ সেপ্টেম্বর কামরুল তাঁর বাড়িতে ঢুকে মাসুদুর রহমান ও বিপ্লবের সহযোগিতায় তাঁকে ধর্ষণ করেন।অভিযুক্ত কামরুল হাসান ও মাসুদুর রহমান দাবি করেন, এটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা।