যুব ও ছাত্রদলের পাল্টা কমিটি
রাজশাহীর বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা যুবদল ও ছাত্রদলের পাল্টা কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের মাঠে আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জিয়াউর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাদ্দেস জামানী। পরে কামাল হোসেনকে উপজেলা ও আক্তারুজ্জামানকে পৌর শাখার সভাপতি নির্বাচিত করা হয়। ছাত্রদলের উপজেলা শাখায় সভাপতি নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন ও পৌর শাখায় জহুরুল ইসলাম। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি উপজেলা শাখায় যুবদলের সভাপতি হিসেবে গোলাম রাব্বানী, পৌর শাখায় সাইফুল ইসলাম. ছাত্রদলের উপজেলায় সভাপতি হিসেবে শাহীন রেজা ও পৌর শাখায় আতিকুর রহমানের নাম ঘোষণা করা হয়।