যুব কাবাডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জেলা পুলিশের আয়োজনে আইজিপি কাপ আন্তথানা যুব কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শহরের পৌরসভা মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার জাকির হোসেন খান। উদ্বোধনী দিনে নীলফামারীর ছয় উপজেলার কাবাডি দল প্রথম রাউন্ডে অংশ নিয়ে সদর ও ডোমার উপজেলা কাবাডি দল চূড়ান্ত খেলায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। আজ শনিবার বিকেলে একই মাঠে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।