যুব কাবাডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা। ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামে জেলার চারটি উপজেলার চারটি দল নিয়ে শুরু হয়েছে এ প্রতিযোগিতা। গতকাল বুধবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রাকিব যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খানসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ঝালকাঠি সদর উপজেলা নলছিটি উপজেলাকে পরাজিত করে ফাইনালে উঠেছে। আজ বৃহস্পতিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।