যুব কাবাডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ সুপার কাপ আন্ত উপজেলা যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল শুক্রবার মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থা ওই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ৫৭-৪৩ পয়েন্টে মানিকগঞ্জ পৌরসভা দলকে হারিয়ে দৌলতপুর উপজেলা দল বিজয়ী হয়েছে। জানা গেছে, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক কাজী এনায়েত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুস সালাম, জেলা বিএনপির সহসভাপতি জামিলুর রশিদ প্রমুখ।