যুব দলের সভায় হামলা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় যুবদলের সভায় অতর্কিত হামলায় ১০ কর্মী-সমর্থক আহত হয়েছেন। গত রোববার উপজেলা সদরের আনোয়ারা শপিং কমপ্লেক্সের দোতলায় এ ঘটনা ঘটে। হামলার পর প্রায় পৌনে এক ঘণ্টা সভা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ খালেক অভিযোগ করে বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভার একপর্যায়ে যুবলীগ কর্মী নূর ইসলামের নেতৃত্বে আট-নয়জন সভাস্থলে ইট-পাটকেল নিক্ষেপ করে। বাঞ্ছারামপুর থানার ওসি (তদন্ত) অংশু কুমার দেব বলেন, ‘যুবদলের সভার বিষয়টি আমাদের জানা ছিল না। তবে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এমনটি হয়েছে বলে জানতে পেরেছি।’