যুব দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লড়ছে যুব লড়বেই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই’ স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস ২০১৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল নয়টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার। সভায় স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার রশীদুল হাসান ও জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান।