যুব দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে র্যা লি, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল বুধবার আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ‘শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধে যুব রেড ক্রিসেন্টের ভূমিকা’ প্রতিপাদ্য সামনে রেখে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিট এসব কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সকালে শহরের পৌর মার্কেটে অবস্থিত সংগঠনের কার্যালয় থেকে প্রথমে একটি র্যা লি বের হয়। এরপর শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ফকীর আবদুল জব্বার, সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমুখ।