প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের মতো গতকাল রোববার নওগাঁর রানীনগর ও আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রানীনগরে দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে এক র্যা লি বের হয়। পরে ইউএনও বেগম সোনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম, ইউপি চেয়ারম্যান এস এম আল-ফারুক জেমস প্রমুখ। আত্রাইয়ে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলার মধ্যে ঋণের টাকার চেক বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোখলেছুর রহমান।