যুব দিবসে তরুণকে বাইক দিল রোটারি
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১–এর উদ্যোগে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ‘ট্রান্সফরমিং ফুড সিস্টেমস: ইয়ুথ ইনোভেশন ফর হিউম্যান অ্যান্ড প্ল্যানেটারি হেলথ’ প্রতিপাদ্য সামনে রেখে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
শুরুতেই একজন যুবককে স্বাবলম্বী করার জন্য একটি মোটরবাইক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পরিচয় করিয়ে দেন শারমিন মিশু (আইপিপি, রোটারি ক্লাব অব ঢাকা অবনী)। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ ডা. অনুপম হোসেন।
রোটার্যাক্ট ডিআরআর মোস্তাফিজুর রহমান, রোটারি জেলা ৩২৮১–এর গভর্নর মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও মহাসচিব কামরুজ্জামান খান ওয়েবিনারে সংক্ষিপ্ত বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুব অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আখতারুজ জামান খান কবির।
যুব উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ইউনাইটেড নেশনস ভলান্টিয়ারস, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার ওয়েবিনার আয়োজনে সহযোগিতা করে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করে রোটারি ক্লাব অব ঢাকা অবনী।