যুব দিবসে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নওশের আলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা মো. আমির হোসেন প্রমুখ।