যুব ফোরামের নেতা গুলিবিদ্ধ, সন্তুপক্ষকে দায়ী করে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গত বৃহস্পতিবার সুমন চাকমা (৩২) নামে গণতান্ত্রিক যুব ফোরামের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সন্তুপক্ষকে দায়ী করে গতকাল শুক্রবার গণতান্ত্রিক যুব ফোরাম উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সুমন চাকমা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ ও গণতান্ত্রিক যুব ফোরাম সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল চারটায় যুব ফোরামের উপজেলা শাখার নেতা সুমন চাকমা (৩২) বাবুছড়া বাজার থেকে নিত্যধন কার্বারীপাড়া গ্রামের বাড়িতে ফেরার পথে সাবজোন পুরাতন হেলিপ্যাডের কাছে তাঁকে লক্ষ্য করে অস্ত্রধারীরা গুলি চালায়। এ সময় সুমন চাকমা দুই পায়ে গুলিবিদ্ধ হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খবর পেয়ে তাঁকে উদ্ধার করে।এ ঘটনার প্রতিবাদে এবং সন্তুপক্ষকে দায়ী করে গতকাল গণতান্ত্রিক যুব ফোরাম উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লারমা স্কয়ারে গণতান্ত্রিক যুব ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি জীবন চাকমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা, পিসিপির দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার সভাপতি বিজয় চাকমা ও সাধারণ সম্পাদক রুপেশ চাকমা।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।