যুব রেড ক্রিসেন্ট সরকারি কমার্স কলেজ ইউনিটের শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গাছ লাগাও পরিবেশ বাঁচাও’—এই স্লোগানকে সামনে রেখে যুব রেড ক্রিসেন্ট সরকারি কমার্স কলেজ ইউনিট ১ সেপ্টেম্বর সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে আগ্রাবাদ বাদামতলী মোড় প্রদক্ষিণ করে আবার কলেজে এসে শেষ হয়। শোভাযাত্রায় বেলুন উড়িয়ে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম। এ ছাড়া উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. তাওয়ারিক আলম, ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রশিক্ষণ বিভাগীয় প্রধান মো. হারুনুর রশিদ। বিজ্ঞপ্তি