যুব সংসদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘প্রাইম ব্যাংক লি. ফুটবল লিগ ২০১৩’-এর গতকাল সোমবারের বিকেলের খেলায় যুব সংসদ ১-০ গোলে ইএসএস ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়।
টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় অংশগ্রহণ করবে রাইজিং স্টার ও টেক্সটাইল মোড়। কুড়িগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই লিগে ১২টি ক্লাব অংশগ্রহণ করছে। লিগের স্পন্সর করছে প্রাইম ব্যাংক লিমিটেড।