যুব সংহতির নেতা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকায় জাতীয় পার্টির অঙ্গসংগঠন যুব সংহতির নেতা রাজীবকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজীব শুভাঢ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুব সংহতির সহসভাপতি। তাঁর বাড়ি পারগেন্ডারিয়া এলাকায়। রাজীবের মামাতো ভাই রাসেল বলেন, রাজীব স্থানীয় একটি ডকইয়ার্ডে ওয়েল্ডিং-শ্রমিকের কাজ করতেন। সারা রাত কাজ করার পর গতকাল শুক্রবার ভোরে বাসায় ফেরার সময় কয়েকজন যুবক বাঁশ দিয়ে তাঁর মাথায় আঘাত করে পালিয়ে যায়। বাঁশের মাথায় পেরেক থাকায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন রাজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।