প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় যুব সংহতির টাঙ্গাইল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের। টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে এ সম্মেলন হয়। এতে আব্দুর রাজ্জাক সিকদারকে সভাপতি ও আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব সংহতির আহ্বায়ক আব্দুর রাজ্জাক সিকদার। উদ্বোধন করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুব সংহতির আহ্বায়ক আলমগীর সিকদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ফকরুল আহ্সান শাহজাদা, জেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবুল কাশেম, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য খন্দকার নাজিম উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।