যুব সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ‘প্রতিটি স্থান হোক নারীর জন্য নিরাপদ’ প্রতিপাদ্য সামনে রেখে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মধুখালী উপজেলার আল হেলাল কমিউনিটি সেন্টারে এ সমাবেশ হয়। জেন্ডার কোয়ালিটি অ্যাকশন লারনিং (জিকিউএএল) কর্মসূচি ও জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ডিভিশন-ব্র্যাক গাজনা ইউনিয়নের আয়োজনে এ সমাবেশ হয়। এতে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন এস এম সারোয়ার হোসেন, মো. আকিদুল ইসলাম প্রমুখ।