যুব সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিটি স্থান হোক নারীর জন্য নিরাপদ’ স্লোগান সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে দীঘলিয়া উচ্চবিদ্যালয় চত্বরে বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দীঘলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতিশ কুমার দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ব্র্যাকের ফরিদপুর জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, এস এম সারোয়ার হোসেন, হাবিবুর রহমান, মিতা রানী দাস, সাংবাদিক মনিরুজ্জামান, কবিরুল আলম, ইউনুস আলী, তারেক মিয়া প্রমুখ। সমাবেশে যৌন হয়রানি নির্মূলে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। ফরিদপুর অফিস