যুব সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে’ স্লোগান সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যুব সমাবেশ হয়েছে। ব্র্যাকের জেন্ডার কোয়ালিটি অ্যাকশন লার্নিং (জিকিউএএল) কর্মসূচির ব্যবস্থাপনায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন। ইউএনও ফিরোজ শাহের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি