যুব সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালীতে যৌন হয়রানি প্রতিরোধে যুব সমাবেশ হয়েছে। গতকাল বুধবার উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে ওই সমাবেশ হয়। ব্র্যাকের জেন্ডার কোয়ালিটি অ্যাকশন লার্নিং (জিকিউএএল) কর্মসূচির অধীনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলার গাজনা শাখা। এতে সভাপতিত্ব করেন গাজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মান্নান মোল্লা। বক্তব্য দেন রামদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলখুশ আরা বেগম, মথুরাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্তী, ব্র্যাক জিকিউএএল কর্মসূচির জ্যেষ্ঠ স্পেশালিস্ট এস এম সারোয়ার হোসেন, জিকিউএএল কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক হাবিবুর রহমান প্রমুখ।