যুব সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিটি স্থান হোক নারীর জন্য নিরাপদ’ স্লোগান নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হবনগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন মল্লিক। বক্তব্য দেন ব্র্যাক জিকিউএএল (জেন্ডার কোয়ালিটি অ্যাকশন লার্নিং) কর্মসূচির উপজেলা সমন্বয়কারী রাজেশ্বর চন্দ্র বর্মণ, শাখা ব্যবস্থাপক আয়ুব আলী, ব্রহ্মগাছা ইউপি সদস্য আবদুর রাজ্জাক প্রমুখ।