যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মিসরীয় দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে শওকত আফসার (১৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ফার্মগেটে ফোকাস কোচিং সেন্টারে ঢোকার সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শওকতকে আটক করা হয়।পুলিশ জানায়, শওকত মিসরীয় দূতাবাসের চিঠির বাক্সে একটি চিঠি রেখে আসেন। তাতে লিখেন, মুরসি সমর্থকদের ওপর হামলা বন্ধ না হলে লিবিয়ার মতো মিসরীয় দূতাবাসের মতো ঢাকারটিও উড়িয়ে দেওয়া হবে।