যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজার থেকে গতকাল সোমবার পাকিস্তানের তৈরি পিস্তলসহ রাকিব হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রাকিব উপজেলার নোটাবাড়িয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম জানান, খবর পেয়ে বেলা তিনটার দিকে সাদা পোশাকে একদল পুলিশ আহম্মেদপুর বাজার থেকে রাকিবকে অস্ত্রসহ আটক করে। দুপুরে রাকিবকে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।