প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে ৭৫ কেজি গাঁজাসহ শিমুল শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করে। এ সময় একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। চাঁদপুর মডেল থানার ওসি মো. ওয়ালী উল্লাহ বলেন, গাঁজা কাভার্ড ভ্যানে করে ফেনী থেকে চাঁদপুরের হরিনা ফেরিঘাট হয়ে বাগেরহাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। চাঁদপুর প্রতিনিধি