যুবক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীর একটি বাসার ছাদে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে মহিউদ্দীন ওরফে প্রিন্স (১৮) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল রোববার সকালে পল্লবীর ১২/ডি নম্বর এলাকার ১১ নম্বর সড়কের একটি বাসার চারতলার ছাদে এ ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।