যুবক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওটারচর গ্রামে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে (২৭) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার চাঁদপুর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। ইমামের জন্য গত বুধবার সকালের নাশতা নিয়ে এক শিশু (৭) ওই মসজিদে যায়। এ সময় ওই ইমাম তাকে ধর্ষণের চেষ্টা করেন। বুধবার বিকেলে শিশুর মা ওই ইমামকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ বুধবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করেন।