যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দাসপাড়ার একটি আমবাগান থেকে গতকাল শুক্রবার দুপুরে মো. রাসেল হোসেন নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলে তিনি খুন হয়েছেন। রাসেল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফতেপুর গ্রামের হক সাহেব মণ্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় এলাকাবাসী রাসেল হোসেনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সদর থানার পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।