যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন সল্টগোলা এলাকায় ছুরিকাঘাতে একে যুবক খুন হয়েছে। গতকাল শুক্রবার রাত নয়টায় সল্টগোলার আজাদ কলোনীতে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম মো. ইউসুফ (২৮)। তার বাবার নাম মো, মাসুদ।
তার গ্রামের বাড়ি বরিশাল। ইউসুফ ইপিজেডের একটি কারখানার অনিয়মিত শ্রমিক ছিলেন। চুরির জিনিস ভাগবাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। সিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. মনজুর মোরশেদ জানান, আজাদকে সল্টগোলা একটি কলোনীর মাঠে তার বন্ধুরা ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।