যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলায় নাসির উদ্দিন (২৮) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হলদিয়া রাবারবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তরা নাসিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নাসিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।