যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা সেতুর নিচ থেকে গতকাল শুক্রবার কাঠমিস্ত্রি বোরহান মোল্লার (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার দিঘী ইউনিয়নের কুটাই গ্রামের আকেল মোল্লার ছেলে। গত বৃৃহস্পতিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘিওর থানার এসআই আবদুস সাত্তার বলেন, বোরহানকে নৃশংসভাবে খুন করা হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি