যুবক খুন, লাশ রেখে অটোরিকশা চালক উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর হাসপাতালে গতকাল মঙ্গলবার রাতে এক অজ্ঞাতনামা যুবকের (২৭) লাশ রেখে অটোরিকশাচালক উধাও হয়ে গেছেন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, রাত আটটার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশাচালক ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের গেটে এসে ‘তোকে মোটরসাইকেল চালাতে এত মানা করেছি’ বলে চেঁচামেচি করতে থাকেন। হাসপাতালের কর্তব্যরত কর্মচারীরা সেখানে উপস্থিত হয়ে আহত যুবককে দ্রুত ট্রলিতে তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এ ফাঁকে চালক অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন এবং ওই যুবকের শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পান। মোটরসাইকেলে আহত হওয়ার কথাটি সাজানো নাটক।