যুবক খুনের ঘটনায় নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়ায় নুর আলম (২৬) নামের এক ব্যক্তিকে খুনের ঘটনায় পুলিশ রিনা আক্তার ওরফে রেহানা (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের নুর আলমকে দাওয়াত খাওয়ার নাম করে গত মঙ্গলবার রাতে স্থানীয় কয়েক ব্যক্তি ডেকে নিয়ে যায়। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে গত শনিবার ছয়ঘরিয়া গ্রামের ভারতীয় সীমান্তবর্তী জিরোলাইন এলাকা থেকে পুলিশ তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে।