যুবক খুনের মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাটে সাইদুর রহমান (২০) নামের যুবক খুনের ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে উপজেলার লামা-ঝিঙ্গাবাড়ির নিয়াগুল গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ১৭ জানুয়ারি সাইদুরের মরদেহ রাজাগঞ্জ ইউনিয়নের মাইজগাঁওয়ের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। প্রেমঘটিত কারণে সাইদুর খুন হয়েছেন বলে একই এলাকার বাসিন্দা স্বামী-স্ত্রী ও তাঁদের মেয়েসহ ১০ জনকে আসামি করে মামলা হয়।কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাই জানান, তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।