প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ববিরোধের জের ধরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইছাপুর গ্রামে গত মঙ্গলবার রাত নয়টার দিকে সুমন দেওয়ান (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
বিভিন্ন বিষয় নিয়ে ওই গ্রামের আয়ুব আলী ও রানু দেওয়ানের সঙ্গে প্রতিবেশী আবু তাহেরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার রাতে ইছাপুর সেতুর ওপর আবু তাহেরের সঙ্গে আয়ুব আলী ও রানু দেওয়ানের লোকজনের কথা-কাটাকাটি হয়। প্রতিপক্ষের একজন একপর্যায়ে আয়ুব আলী দেওয়ানের ছেলে সুমন দেওয়ানকে গুলি করে। সুমনকে প্রথমে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুলিটি সুমনের ডান ঊরুতে লেগেছে।