যুবক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে গতকাল শুক্রবার আবু বকর (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জের কৃষ্ণপুর গ্রামে। গুলিবিদ্ধ আবু বকর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে বেলা পৌনে দুইটার দিকে তিনি হেঁটে ১০ নম্বরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুইমিং স্টেডিয়ামের কাছে পৌঁছার পর দেখেন, এক যুবক আরেক যুবককে ধাওয়া করছেন এবং এলোপাতাড়ি গুলি করছেন। ওই যুবকের ছোড়া একটি গুলি তাঁর ডান কাঁধে বিদ্ধ হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে যোগাযোগ করা হলে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই আবু জাফর রাতে বলেন, এ বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।