প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপুরায় গতকাল দুপুরে আবদুল হান্নান (২৭) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হান্নান অভিযোগ করেন, বাগিচা টেকে তাঁর একটি রিকশার গ্যারেজ আছে। এই গ্যারেজে কাজ করার সময় স্থানীয় ফারুক, সোহাগসহ পাঁচজন তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে গুলি করে পালিয়ে যায়। কী কারণে গুলি করেছে, জানতে চাইলে হান্নান কোনো সদুত্তর দিতে পারেননি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই বাবুল মিয়া বলেন, হান্নানের ডান হাতের কবজিতে গুলি লেগেছে। তিনি চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।