যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদর উপজেলার সুকতাইল পশ্চিমপাড়া থেকে মো. রাসেল মোল্যা (১৮) নামের এক যুবককে গত রোববার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ইকরাম হোসেন জানান, রাসেল তাঁর সৌদিপ্রবাসী বাবা সিদ্দিক মোল্যার কাছে গাঁজা পাঠানোর জন্য স্যান্ডেলের মধ্যে গাঁজা ভর্তি করে অপর এক সৌদিপ্রবাসীর কাছে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ সংবাদ পেয়ে সুকতাইল পশ্চিমপাড়া থেকে ওই যুবককে গ্রেপ্তার করে। পরে তাঁর কাছে থাকা স্যান্ডেল কেটে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ প্রতিনিধি