যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জে গত রোববার রাত ১১টার দিকে পিস্তলের গুলি ও শটগানের কার্তুজসহ তাফাজ্জল হোসেন (২৪) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। পৌরসভার হাজীগঞ্জ বাজার এলাকায় কাদের সর্দারের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় হাজীগঞ্জ থানার উপপরিদর্শক মনির হোসেন অস্ত্র আইনে হাজীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। গতকাল সোমবার তাফাজ্জলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গোপন সূত্রে কাদের সর্দারের বাড়িতে একদল যুবকের মাদক সেবনের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় তাফাজ্জলের কক্ষে কার্তুজ ও গুলি পাওয়া যায়। একই সময়ে ওই বাড়ি থেকে আটক চার যুবককে মাদক সেবন ও তাস খেলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড দেন।