যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় থেকে একটি বিদেশি পিস্তলসহ মিঠুন প্রাং (২৫) নামের এক যুবককে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে। মিঠুর বাড়ি শহরের উত্তর পটুয়াপাড়া মহল্লায়। গতকাল মঙ্গলবার তাঁকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিবির উপপরিদর্শক মাহবুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।