প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর থেকে গত বুধবার একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র্যা ব-৫। এ ঘটনায় সালমান খান (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়। সালমানের বাড়ি রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার হেতেম খাঁ ছোট মসজিদ এলাকায়। চাঁপাইনবাবগঞ্জে র্যা ব-৫ ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র্যা ব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) সহিদার রহমানের নেতৃত্বে শহরের হরিপুর ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ সালমান খানকে গ্রেপ্তার করা হয়।