যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে ইভ টিজিং করার অভিযোগে গত সোমবার রাতে নেয়ামত উল্যাহ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার বেজুগালিয়া গ্রামে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম গতকাল মঙ্গলবার জানান, ইভ টিজিংয়ের ঘটনায় নেয়ামতের বিরুদ্ধে সোমবার রাতে থানায় মামলা হয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।