যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সদরঘাট এলাকায় ককটেল রাখার অভিযোগে জসিম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, বুধবার রাতে সদরঘাটের ওয়াইজ ঘাটে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। এ সময় জসিমের দেহ তল্লাশি করে পাঁচটি ককটেল পাওয়া যায়। এ ঘটনায় মামলা করা হয়েছে।