যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাদক রাখার অভিযোগে মো. আমির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজার থেকে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার ওই বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় দোকানের কর্মচারী আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।